গ্রাম্য বিবাদে রণক্ষেত্র আমতা, বোমা গুলি - The News Lion

গ্রাম্য বিবাদে রণক্ষেত্র আমতা, বোমা গুলি




দি নিউজ লায়ন ;  গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল আমতা চন্দ্রপুর গ্রাম। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি এক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। ঘটনায় আমতা থানার পুলিশ এক মহিলাসহ বেশ কয়েকজনকে আটক করেছে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 


জানা গেছে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিশপুর গ্রামের উত্তরপাড়ায় বৃহস্পতিবার সকালে ডাব বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ডাবের দাম বেশি নেওয়া হচ্ছে এই অভিযোগে ডাব বিক্রেতার সঙ্গে এলাকার বাসিন্দাদের বচসা বাধে। বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়।এদিকে গ্রামের গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজব আলী। 


অভিযোগ রজব আলী গন্ডগোল থামাতে গেলে স্থানীয় সিপিএম কর্মী ইসমাইল ও বাবলুর নেতৃত্বে একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে তার ভাই ও অন্যান্যরা আসলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে দুই পক্ষের গন্ডগোল এর মাঝেই শুরু হয় বোমাবাজি চলে গুলি। স্থানীয় সূত্রে খবর গন্ডগোল এর মাঝেই এক গ্রামবাসীর পায়ে গুলি লাগে। এদিকে অশান্তির খবর পেয়ে গ্রামে পৌঁছে আমতা থানার বিশাল পুলিশবাহিনী নামানো হয় রেফ। 


শুরু হয় তল্লাশি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিকে বৃহস্পতিবার দুপুরে চন্দ্রপুর গ্রামে গিয়ে দেখা গেল গোটা গ্রাম পুরুষশূন্য। যে কজন গ্রামে আছে তারাও মুখে কুলুপ এঁটেছে। এদিকে ঘটনায় তাদের কর্মীদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা প্রত্যুষ মুখার্জি। তিনি বলেন তৃনমুল নিজেরাই গন্ডগোল করে তাদের নামে মিথ্যা অভিযোগ করছে।


 ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানান ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.